বরই ফুলের মধুর উপকারিতা:
- বরই ফুলের মধু শীতকালে সর্দি, কাশি এবং ঠান্ডা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
- এতে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে, যা দ্রুত শক্তি উৎপাদনে সাহায্য করে আপনাকে রাখে কর্মক্ষম।
- মধুর প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা কমায়।
- বরই ফুলের মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে।
- এর অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফালাক ফুডের বরই ফুলের মধুর বিশেষত্ব:
- আমাদের মধু চাঁপাইনবাবগঞ্জ জেলার বরই ফুলের মাঠ থেকে অভিজ্ঞ মৌয়ালদের দ্বারা সংগ্রহ করা হয়, যা খাঁটি ও প্রাকৃতিক।
- এই মধু দেখতে লাইট অ্যাম্বার রঙ হয়ে থাকে এবং স্বাদে মিষ্টি, যাতে পাকা বরইয়ের সুগন্ধ পাওয়া যায়।
- একটু ঝাকুনি লাগলেই প্রচুর পরিমাণে ফেনা হয়ে থাকে, তবে পাত্রটি স্থিরভাবে রাখলে আবার স্বাভাবিক হয়ে যায়।
- সংগ্রহ থেকে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে থাকি যাতে খাঁটি এবং পুষ্টিগুণ বজায় রেখে আপনাদের কাছে পৌঁছাতে পারি।
বরই ফুলের মধুর ব্যবহার:
- প্রতিদিন সকালে খালি পেটে ১ চা চামচ বরই ফুলের মধু খেলে শরীরের শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ে।
- গরম পানি, চা বা দুধে মধু মিশিয়ে খেলে শক্তি বৃদ্ধির পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করে।
- টোস্ট, প্যানকেক বা দইয়ের সাথে মধু মিশিয়ে খেতে পারেন, যা খাবারের পুষ্টিগুণ ও স্বাদ বাড়ায়।
